সোফিস্ট সম্প্রদায় কারা (Who are the Sophists) ?
পলিটিক্স বা ফিলোসোফি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের শুরুতেই যেতে হয় সক্রেটিস,প্লেটো বা এরিস্টটল এর কাছে। প্রাচীন গ্রীক রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সামনে “সোফিস্ট (Sophist) ” নামটা চলে আসে। কিন্তু এই সোফিস্ট বলতে আমরা কি বুঝি?
Sophist শব্দটি গ্রীক “sophia (wisdomবা জ্ঞান)এবং Sophos (wise বা জ্ঞানী) “শব্দ থেকে এসেছে। Bertrand Russell সোফিস্ট বলতে গিয়ে বলেছেন ঃ
A Sophist was a man who made his living by teaching young men certain things that, it was thought, would be useful to them.
অর্থাৎ সোফিস্ট হলেন এমন ব্যক্তি যিনি তৎকালে অর্থের বিনিময়ে তরুণ সমাজকে শিক্ষা দিতেন।
খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে প্রাচীন গ্রীসে কিছু সংখক শিক্ষকের আবির্ভাব ঘটে যারা ঘুরে ঘুরে বাগ্নীতা, দর্শন ইত্যাদি বিষয় নিয়ে শিক্ষা দিতেন এবং তার মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন। তারা ছিলেন সুস্পষ্ট বক্তা এবং তারা তাদের বক্তৃতার মাধ্যমে মানুষ কে সহজেই তর্কে হারিয়ে দিতেন। গ্রীক রাষ্ট্রচিন্তায় তাদেরকে সক্রেটিক পূর্বযুগীয় ধরা হয়।
তারা সাধারণত প্রচলিত ধর্মকে অস্বীকার করতেন এবং কোন কোন ক্ষেত্রে তারা এর সমালোচনাও করতেন।বস্তুত পক্ষে তারা কোন নির্দিষ্ট দার্শনিক তত্ত্বের অনুসারী ছিলেন না। তারা তর্ক ও যুক্তির মাধ্যমে সব কিছু ব্যখ্যার চেষ্টা করতেন। একারনেই সোফিস্ট প্রোটাগোরাস (৪৮১-৪১১ খ্রিস্টপূর্ব) কে তর্কের (Debate) আদি পুরুষ বলা হয়। আর সর্বশেষ কথা হল সোফিস্টদেরকে Individualism এর প্রথম প্রবক্তা বলা হয়।
প্রোটাগোরাস, গরজিয়াস, হিপোডামাস, এন্টিফন , হিপিয়াসরা হলেন উল্লেখযোগ্য সোফিস্ট।