Our Story

আমাদের গল্প

আমাদের সম্পর্কে

বাংলা আমাদের মাতৃভাষা। এই বাংলাকে আমাদের নিজের ভাষা করে পাওয়ার গল্পটাও আর সব ভাষার মতো নয়। এ ভাষাকে পেতে হয়েছে রক্তের বিনিময়ে। আমাদের ভাষার সাথে আমাদের আবেগ প্রোথিত। আমাদের জাতীয় জীবনে এ ভাষা এবং আমাদের নিজস্ব সংস্কৃতি উদ্ভুত সাহিত্যের অপরিহার্যতা অনস্বীকার্য। আমাদের জাতীয় অস্তিত্ব আমাদের ভাষা একই সূত্রে গাঁথা।

কিন্তু, স্বাধীনতাপূর্ব উপনিবেশবাদ এবং স্বাধীনতা পরবর্তী বিশ্বায়নের জোয়ার এবং উন্নয়নের পশ্চিমা ধারায় আমাদের ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং জাতীয় পর্যায়ে বাংলার পরিবর্তে বিদেশী ভাষার যথেচ্ছ ব্যবহার আমাদের গৌরবান্বিত অধ্যায়কে অনেকাংশেই ম্লান করে দিয়েছে।

আজ সরকারি ও বেসরকারি দপ্তর, আদালত এবং প্রশাসন থেকে শুরু করে জাতীর মেরুদন্ড শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত তথাকথিত আধুনিক ও উন্নত বিদেশী ভাষার করতলগত করে ফেলা হয়েছে। যার ফলে শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে আমরা একটি কিম্ভূত ও পরনির্ভর সংস্কৃতির জন্ম দিচ্ছি। যার কি না কোনো ঐতিহাসিক কিংবা সাংস্কৃতিক ভিত্তি নেই।

এহেন পরিস্থিতিতে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং নীতিনির্ধারণী পর্যায়ে একটি সুষ্ঠু ও সুসংহত জ্ঞানীয় পরিবেশ সৃষ্টিতে হিমশিম খেতে হচ্ছে।

আর এ কারণেই Policoholic এর সৃষ্টি- ওয়েব দুনিয়ায় বাংলা ভাষায় সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রবিষয়ক জ্ঞান চর্চায় ইতিবাচক অবদান রেখে বাংলা ভাষায় সমাজ বিজ্ঞান চর্চাকে সহজতর এবং সহজলভ্য করে তোলা। 

আমরা যা করি

Terms2day

সামাজিক বিজ্ঞানের পড়াশোনায়  আমরা প্রায়শই বিভিন্ন রকম টার্ম, জার্গন ব্যবহার দেখি। কখনও বা নিজেরাই করি। কখনও কখনও এসব টার্ম না জানার ফলে কোন একটি লেখার আসল উদ্যেশ্য বুঝতে আমরা অক্ষম হই। terms2day সেকশনটি মূলত টার্মগুলোকে বাংলা ভাষায় সহজভাবে পরিচিত করার লক্ষ্যে পরিচালিত হয়। সামাজিক বিজ্ঞান টার্মসগুলোকে অনলাইনে সহজলভ্য করার পাশাপাশি একটি বাংলা অনলাইন এনসাইক্লোপিডিয়া গড়ে তোলাটাও এর অন্যতম একটি লক্ষ্য। 

Explainer

কোন ঐতিহাসিক ঘটনা, কখনও বা  বিশেষ কোন রাজনৈতিক সিদ্ধান্ত, সামাজিক পরিবর্তন ইত্যাদির সমাজতাত্বিক বিভিন্ন তত্ব ও ধারণার আলোকে ব্যখ্যা ও বর্তমানের সাথে সম্পর্কিত করার একটি প্রয়াস হলো এই Explainer সেকশন। 

সম্পাদনা পর্ষদ

নাঈম আহমদ

প্রধান কর্মী

আশাবাদী ও  স্বপ্নবাজ এক তরুন, চিন্তা জুড়ে রয়েছে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। আগ্রহের তালিকায় রয়েছে দর্শন, ইতিহাস, সাহিত্য। ভালো লাগে বই পড়তে এবং ঘুরতে। অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 

আহমাদ নাবীল

প্রধান কর্মী

একজন স্বপ্নবাজ! ভালোবাসেন স্বপ্ন দেখতে, ভাবতে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।  অনেকগুলো শখের মাঝে বই পড়া আর বন্ধুদের সাথে চায়ের কাপে ঝড় তোলা অন্যতম দুটি । 

তানজিম আহমেদ খান

প্রধান কর্মী

নিজেকে দাবী করেন অতিসাধারণ একজন মানব শিশু হিসেবে। ভালো লাগার ভেতরে রয়েছে বিভিন্ন সংস্থায় স্বেচ্ছাশ্রম। এছাড়াও তিনি খুব ভালো একজন ইভেন্ট ম্যানেজার। আধুনিক দর্শনের প্রতি রয়েছে দূর্বলতা। ভালোবাসেন ঘুরতে, খেতে এবং গল্প করতে। 

রানা সরকার

প্রধান কর্মী

একজন নির্ভেজাল মানুষ। সহজ করে ভাবতে পছন্দ করেন। আর সবাইকে সহজ ই ভাবেন। ভালোবাসেন দর্শন পড়তে, সাহিত্য আর রাষ্ট্রচিন্তার দিকেও তার সম্যক ঝোঁক। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 

আমাদের সাথে যোগ দিন!

সমাজ, রাষ্ট্র কিংবা অর্থনীতিতে যদি আপনার আগ্রহ থেকে থাকে। যদি আপনি বাংলা ভাষায় সামাজিক বিজ্ঞান চর্চায় আগ্রহী হোন কিংবা সমাজ বা রাষ্ট্রের যে কোন সমস্যা সমাধানে আপনার কাছে কোন চিন্তা, ভাবনা বা সুপারিশ থাকে- যেটি আপনি প্রকাশ করে বৃহত্তর উন্নয়নে অংশ নিতে চান, তবে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে ! আমাদের লেখা পাঠান, কিংবা অংশগ্রহণ করুন আমাদের অন্যান্য কর্মকান্ডে। 

Email করুন আমাদের

policoholic@gmail.com

Facebook এ ফলো করুন

https://www.facebook.com/policoholic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *