দুষ্টু মন (Mens Rea)
Mens Rea টার্মিনলজি টি মূলত একটি ল্যাটিন phrase যার অর্থ করা হয় ইংরেজিতে guilty mind। এবং আমরা বাংলায় এটির অর্থ করতে পারি দুষ্টু মন। কোন একজন ব্যাক্তির সংঘটিত অপরাধ ই তার শাস্তি দেয়া অথবা তাকে দোষী করার জন্যে যথেষ্ট নয়। কেননা মানুষের কামনা, বাসনা, ইচ্ছা, অভ্যাস এসবের সঙ্গে পরিবেশ পরিস্থিতি কীভাবে মনকে নিয়ন্ত্রণ করে এবং আইন ভাঙার ক্ষেত্রে তা কীভাবে ভূমিকা রাখে তা এই ক্ষেত্রে অত্যন্ত গুরত্ব বহণ করে। “ল্যাটিন” ভাষায় কোনরুপ দুষ্টু বোধ ছাড়া কোন অপরাধ সংঘটন হলে তাকে বলা হয় actus reus. আবার অন্যদিকে যদি সে পূর্বপরিকল্পিত এবং সুস্থ- সজ্ঞাণে অপরাধটি ঘটিয়ে থাকে তখন সেটিকে Mens Rea অবস্থা বলে ব্যাখ্যা করা যায়।
অর্থাৎ অপরাধ সংঘটনের সময় সেই অপরাধ সম্পর্কে ধারণা এবং সেটির অভিপ্রায়ের উপস্থিতিকে Mens Rea বলা যায়।
ব্যাক্তি কোন অপরাধ সংঘটনের সময় সেই অপরাধটি করার জন্যে তার মনে যে সকল উপাদানের উপস্থিতি থাকে তার মাঝে এটিকে প্রধাণ বলে গণ্য করা হয়। একজন ব্যাক্তি কোন অপরাধ করার সময় তার মনে অপরাধ সংঘটনের অভিপ্রায় কতটুকু তা আইন খুঁটিয়ে দেখে। কেননা অনেক সময় আত্নরক্ষা কিংবা পরিস্থিতির চাপে পড়ে কোন একটি অপরাধ সংঘটন করে ফেলাটা অসম্ভব নয়। আবার কোন সময় আবেগের বশে অপরাধ এবং পূর্বপরিকল্পনা করে অপরাধ সংঘটনের মাঝে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। যে কারণে নরহত্যা এবং খুন একই অপরাধ বলে বিবেচিত হয় না। নরহত্যায় কখনও কখনও পরিস্থি মুখ্য ভুমিকা পালন করে। আবার খুন করতে হলে পূর্বপরিকল্পনা অথবা দৃঢ় অভিপ্রায়ের প্রয়োজন হয়। তাই অপরাধ সঙ্গঘটনের সময় Mens Rea বা দুষ্টু মনের উপস্থিতি অত্যন্ত জরুরী। কেননা মনের এই বিশেষ অবস্থাটি ই অপরাধ ঘটানোর জন্যে দায়ী থাকে।
মেনস রিয়া বা এই দুষ্টু মনের কনসেপশন এবং এটিকে কেন্দ্র করে বেশ কিছু সাহিত্য রচিত এবং মুভি তৈরি হয়েছে। ক্ল্যাসিক উদাহরণ টানতে গেলে, তারাশংকর বন্দোপাধ্যায়ের “বিচারক” উপন্যাসটির কথা সর্বাগ্রে মনে আসে। উপন্যাসটির ঘটনা পরম্পরা একজন বিচারকের একটি জটিল বিচার প্রক্রিয়াকে উপজীব্য করে এগিয়ে গেছে। বিচার্য কেসটি ছিলো একটি মেনস রিয়া ডোমিনেটেড কেস। যেখানে একজন ভাইয়ের হাতে তার ছোট ভাইয়ের মৃত্যু ঘটেছিলো।
মুভির উদাহরণে সম্প্রতি বলিউডের “রুস্তম” মুভিটি অত্যন্ত উপযুক্ত। এই মুভিটিও রুস্তম নামক একজন সৎ নেভী অফিসারের দ্বারা একটি নরহত্যার ঘটনা নিয়ে গড়ে উঠেছে। যেখানে রুস্তম নিজেই নিজের পক্ষে আদালতে দাঁড়িয়ে তার সাফাই এর সময় mens rea কে মূল হাতিয়ার করেন।